২৫ বছরে সালমান-ঐশ্বরিয়ার ‘হাম দিল দে চুকে সনম’
প্রবাস নিউজ ডেস্কঃ
সাল ১৯৯৯। তারিখ ১৮ জুন। বলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পেল নতুন এক সিনেমা। শিরোনাম ‘হাম দিল দে চুকে সনম’। দেখতে দেখতে সিনেমাটির মুক্তির আজ ২৫ বছর হয়ে গেছে। খবর : কইমই
রোমান্টিক এই মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেন সঞ্জয় লীলা বানসালি। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যায় সালমান খান, ঐশ্বরিয়া রায় বচ্চন ও অজয় দেবগনকে। মুক্তির এত বছর পরও এই সিনেমার গল্প, গান দর্শকদের হৃদয়ে গেঁথে আছে।
এর গল্প লিখেছিলেন প্রতাপ কারভাত ও নির্মাতা নিজে। সিনেমার সংগীতের দায়িত্বে ছিলেন ইসমাইল দরবার ও অঞ্জন বিশ্বাস। পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করেন বানসালি।
সিনেমায় বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। তার মধ্যে ‘নিমুরা নিমুরা’ অন্যতম।
সিনেমাটি ৪৫তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে মোট ১৭টি মনোনয়ন পায়। এরমধ্যে সেরা পরিচালকের পুরস্কার জিতে বানসালি, সেরা অভিনেত্রীর পুরস্কার পায় ঐশ্বরিয়া ও উদিত নারায়ণ প্লেব্যাকের জন্য সেরা গায়কের পুরস্কার পায়।
মাত্র ১৬ কোটি রুপি বাজেটে নির্মাণ করে সিনেমাটি বক্স অফিস থেকে ৫১.৩৪ কোটি রুপি আয় করে। সিনেমাটির রজতজয়ন্তী উপলক্ষে বানসালি ফিল্মের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








