বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সিয়াম
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী। কেউ কেউ একেবারে নিঃস্ব হয়েছেন।
এসব নিঃস্ব ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তিনি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দের মাধ্যমে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
বিষয়টি বিদ্যানন্দের ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে একটি পোস্ট বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, চড়া দামে পোড়া কাপড় কিনেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
পোস্টে আরও লেখা হয়েছে, আলমারির সামনেই থাকুক কাপড়টি। যেন বিভিন্ন দুর্ঘটনায় ভুক্তভোগীর চেহারা চোখে ভাসে। বঙ্গবাজারের কর্মচারীরা হুট করে আয় হারিয়েছে। সারাবছরের খরচ মেটাতে অনেকেই ঋণ নেয়, যা বছরের এই সময়টার আয়ে পরিশোধ করে।
আরও পড়ুন: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নিপুণ
বিদ্যানন্দ নগদ দেড় কোটি টাকা তুলে দিতে চাচ্ছে এমন মানুষের হাতে। প্রশাসনের অনুমতি এবং সার্ভে শেষে দ্রুত তুলে দেয়া হবে এই অর্থ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








