ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

৩ কোটির বেশি পারিশ্রমিক নিয়েও লোকাল ট্রেনে যাতায়াত এই তারকা, থাকে

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৫৬, ৭ এপ্রিল ২০২৩  

সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি, হিন্দি আর বাংলা সিনেমায় প্লেব্যাক করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কনসার্টের জন্য ভারতে সবচেয়ে পারিশ্রমিক নেওয়া গায়কদেরও একজন তিনি। এ গায়ক আর কেউ নন, অরিজিৎ সিং। তবে জনপ্রিয় এ গায়ক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। ৪ এপ্রিল শিলিগুড়ি কনসার্টে তা আবারও প্রমাণিত হলো। আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অরিজিতের জীবনের গল্প।
 
৪ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্টে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে রাখেন অরিজিৎ। তবে এ কনসার্টের আগে নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় কনসার্টে অংশ নিতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে লোকাল ট্রেনে চেপে বসেছেন অরিজিৎ

টুইটার

এই প্রথম নয়, সব সময় লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের মতো যাতায়াত করেন অরিজিৎ। মাস্ক পরা অরিজিৎকে দেখে অনেক সময় যাত্রীরা চিনতে পারেন, আবার অনেক সময় পারেন না

কেবল লোকাল ট্রেন নয়, চলাচলের ক্ষেত্রে অরিজিতের পছন্দ স্কুটিও। প্রায় সময় একা বা স্ত্রীসহ ক্যামেরাবন্দী হয়েছেন তিনি

তারকাসুলভ জীবনযাপন পছন্দ করেন না অরিজিৎ, বরাবর পছন্দ করেন সাধারণ মানুষের মতো থাকতে। এ জন্য হিন্দি সিনেমার শীর্ষ প্লেব্যাক শিল্পীদের একজন হয়েও তিনি মুম্বাইতে থাকেন না। থাকেন নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে

অরিজিৎ নিজের সন্তানদের মুম্বাইয়ের স্কুলে ভর্তি করেননি, তারা পড়ে জিয়াগঞ্জে

ব্যক্তিজীবনে বরাবরই কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী অরিজিৎ। পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত অরিজিতের জীবনযাপনে মুগ্ধ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একবার ও আসার পর শীতাতপ যন্ত্র চালিয়ে দিই। কিন্তু অরিজিৎ সেটা বন্ধ করে ফ্যান চালাতে বলে। ও বলে, এসি চালালে তো অনেক বিল উঠবে’

. সাধারণ জীবন যাপন করলেও কনসার্টের জন্য কয়েক কোটি পারিশ্রমিক নেন তিনি। শিলিগুড়ির কনসার্টেই নিয়েছেন আড়াই কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি)

অরিজিৎ এ অর্থ নিজের জীবন যাপনের পেছনে নয়, খরচ করেন দাতব্য কাজে। তাঁর অনেক দিনের স্বপ্ন স্কুল করা, সে জন্য অর্থ জমাচ্ছেন তিনি

সর্বশেষ
জনপ্রিয়