শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘বিউটি কুইন বাংলাদেশ’
প্রবাস নিউজ ডেস্কঃ
‘বিউটি কুইন বাংলাদেশ’ শিরোনামে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লাবণ্য ও স্কাইলাইন মিডিয়া। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার (২৫ মে) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান লাবণ্যর প্রতিনিধি অভিনেতা, নির্মাতা, প্রযোজক হেদায়েতুল্লাহ তুর্কি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কাইলাইন মিডিয়ার স্বত্বাধিকারী আকাশ সাহা, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি ও নির্মাতা রাজু আলীম, জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, মিডিয়া ব্যক্তিত্ব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
মিট দ্য প্রেসে জানানো হয়, এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সুন্দরীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এই আয়োজনে অংশ নিতে অনলাইন এবং সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১৬ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন
তিন বিভাগে এই আয়োজনের বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। বিজয়ী সেরা সুন্দরী পাবেন ৫ ভরি ওজনের সোনার মুকুট। তাছাড়া সেরা ১০ জন পাবেন সোনার মুকুট। পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তো রয়েছেই। প্রতিযোগিতার মূল পর্ব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেলে প্রচার হবে।
প্রতিযোগিতায় জুড়ি বোর্ডের সদস্যদের নাম মূল প্রতিযোগিতার সময় প্রকাশ করা হবে। প্রতিযোগিতাটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








