‘তুফান’ শেষে দেশে ফিরেছেন শাকিব
প্রবাস নিউজ ডেস্কঃ
এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। এর মধ্যে ‘তুফান’ সিনেমার শুটিংয়ের পাশাপাশি ডাবিংও শেষ করে আজ (২৬ মে) রোববার দুপুরে ঢাকায় ফিরেছেন তিনি।
জাগো নিউজ বিষয়টি নিশ্চিত করেছে শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র। তিনি বলেন, প্রায় ৪১ দিন ভারতে ‘তুফান’ সিনেমাটির শুটিংয়ের পাশাপাশি ডাবিংয়ে অংশগ্রহণ করেন। আজকে দুপুরে ঢাকায় এসে নেমেছেন
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এরই মধ্যে সিনেমাটির দুটি পোস্টার, প্রথম টিজার প্রকাশিত হয়ে আলোচিত হয়েছে।
শিগগির ‘তুফান’ সিনেমায় সংগীতশিল্পী প্রীতম হাসানের করা ‘লাগে উরাধুরা’ গানটি প্রকাশ পাবে। গানটির ২০ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে গতকাল শনিবার।
শাকিবের ‘তুফান’ সিনেমায় তার বিপরীতে আছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








