ঈদের ৩ সপ্তাহ পর মুক্তি পাচ্ছে নতুন ২ সিনেমা
প্রবাস নিউজ ডেস্কঃ
ঈদুল ফিতরে হলে মুক্তি পায় ঢালিউডের ১১টি সিনেমা। এরপর গত ৩ সপ্তাহ নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।
ঈদের চতুর্থ সপ্তাহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন সিনেমা 'শ্যামা কাব্য'। এটি গত বছরের নভেম্বরে মুক্তির কথা ছিল।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি ২০১৯-২০ সালে সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
একইদিনে মুক্তি পাচ্ছে 'ডেডবডি'। এ সিনেমায় রোশানের বিপরীতে আছেন ভারতীয় মডেল অন্বেষা রায়।
'ডেডবডি' পরিচালনা করেছেন মো. ইকবাল। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও আছেন ওমর সানি, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








