বলিউডে অভিষেক আসিফের
প্রবাস নিউজ ডেস্কঃ
ফেসবুক পোস্টে আসিফ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’
এমন সুখবর পেয়ে বাংলা গানের এ যুবরাজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভ কামনা জানিয়েছেন। আহমেদ শিপন নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের জন্য বড় সম্মানের এবং গর্বের বিষয়।
সুস্ময় কুমার দাস নামে একজন মন্তব্য করেন, ‘আপনার মতো মহান শিল্পীর জন্য বাংলাদেশ গর্বিত। আরও অনেক দূর এগিয়ে যান। শুভ কামনা রইল সিলেট থেকে। ভালোবাসা অবিরাম।’
কিছু দিন আগেই মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন আসিফ আকবর। সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে তার গান রেকর্ড হয়। ‘কেএম’ স্টুডিওতে গান রেকর্ডের পর কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরেন এই তারকা।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








