রণবীর-সাই পল্লবীর লুকে কুপোকাত ভক্তরা!
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজকীয় সাজে দেখা মিলল রণবীর কাপুর ও সাই পল্লবীর। পরনে ঐতিহ্যবাহী পোশাক আর অলংকারের সম্ভার। নেটমাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
রাজকীয় সাজে দেখা মিলল রণবীর কাপুর ও সাই পল্লবীর।
প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন রণবীর ও সাই পল্লবী। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ নিজেদের কেমিস্ট্রি দেখাবেন তারা। শনিবার (২৭ এপ্রিল) সিনেমার সেট থেকেই রাম-সীতার লুক প্রকাশ্যে এসেছে।
২৮ এপ্রিল থেকে নেটদুনিয়ায় ফাঁস হওয়া ছবি দ্রুতই ছড়িয়ে পড়তে শুরু করে ভক্তদের মাঝে। রণবীর-পল্লবীর লুক যেন কুপোকাত ভক্তরা।
শুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, অযোধ্যার যুবরাজের বেশে ধরা দিয়েছেন রণবীর কাপুর। রামের চরিত্রে তাকে সাধুবাদ জানিয়েছেন দর্শক।
অন্যদিকে সীতার চরিত্রে সাই পল্লবীর সাজ দেখেও মুগ্ধ নেটিজেনরা। অভিনেত্রীর মুখে স্মিত হাসি, নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।
পৌরাণিক এ গল্প সিনেমায় শতভাগ সুন্দরভাবে তুলে ধরতে চেষ্টার কমতি রাখছেন না পরিচালক নীতেশ। সিনেমার স্বার্থে কোনো কিছুর সঙ্গেই আপস করতে রাজি নন তিনি।
প্রতিবার শুটিং শুরুর আগে তাই খুঁটিনাটি বিষয়ে নজর রাখছেন। নতুন জুটির কেমিস্ট্রি কতটা তুলে ধরতে পারেন নির্মাতা, সেটিই এখন দেখার অপেক্ষা ভক্তদের।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








