আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে
প্রবাস নিউজ ডেস্কঃ
সিনেমাটি গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তির পর দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।
বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই বেশকিছু প্রামাণ্যচিত্র ও ডকুফিল্ম নির্মিত হয়েছে। যার মধ্যে একটি হলো স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম 'মুচাচোস'। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিটের এই ডকুফিল্ম।
সিনেমাটি গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তির পর দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।
দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনার ফুটবল দল। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়।
বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন। একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ, এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ। আর্জেন্টিনার হলগুলোতে ইতিহাসের সবচাইতে বেশি দর্শক এই সিনেমাটি দেখেছে বলে কয়েকটি সূত্রে জানা গেছে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








