শিল্পী সমিতির নির্বাচনী ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে বিএফডিসি
আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচন ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক কৌতূহল।
বিগত কয়েকটি নির্বাচনের মতো শেষ মুহূর্তে এসেও খুব একটা জমে ওঠেনি এবারের নির্বাচন। কিন্তু ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে বিএফডিসি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে গিয়ে দেখা যায়, এফডিসিতে প্রবেশ গেট থেকে পুরো এফডিসিতে স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নির্বাচনী ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে।

শিল্পী সমিতির কার্যালয়ের সামনে মিশা-ডিপজল প্যানেলের নির্বাচনী প্রচার কার্যালয়। অন্যদিকে সমিতির উত্তরে বাগানের দিকে কলি-নিপুণ প্যানেলের প্রচার কার্যালয়। মিশা-ডিপজল প্যানেলের কার্যালয়ে তেমন লোকজনের দেখা মিলল না
এবার ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।
বিজ্ঞাপন
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








