জন্মদিনে ‘পুষ্পা টু’-এর টিজার প্রকাশ করলেন আল্লু অর্জুন
প্রবাস নিউজ ডেস্কঃ
দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন পুরো বিশ্বের কাছেই পরিচিত। আজ সোমবার (৮ এপ্রিল) দর্শকপ্রিয় নায়কের জন্মদিন। তিনি ৪১ বছরে পা দিয়েছেন। তবে বিশেষ দিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন অভিনেতা।
জন্মদিনের দিন ‘পুষ্পা টু’ এর টিজার প্রকাশের মাধ্যমে বিশেষ চমক উপহার দিলেন আল্লু অর্জুন।
এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে শাড়ি পরা, হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা গেছে পুষ্পরাজ আল্লুকে। মুখে নীল রং মাখা চেনা রূপ। ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পূজা অর্চনা। ঘুঙুর পায়েই ভরপুর অ্যাকশন করতে দেখা যায় আল্লুকে। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ আগস্ট।’
তবে মাত্র এক ঘণ্টায় টিজারটি চব্বিশ লাখের বেশি ভিউ পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকে মেতেছেন ভক্তরা।
এর আগে আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা টু’ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সাথে লুঙ্গি পরে কুড়াল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, সাফল্যের জোয়ারে ভেসে ২০২১ সালে ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’ মুক্তি পায়। সঙ্গে আল্লু অর্জুনের জনপ্রিয়তা তুমুল হারে বেড়ে যায়। সিনেমা প্রতি সম্মানীও বাড়িয়ে দেন এই নায়ক। এবার ‘পুষ্পা টু’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








