নারীর প্রতি শাহরুখের সম্মানবোধে মুগ্ধ নয়নতারা
প্রবাস নিউজ ডেস্কঃ
দীর্ঘদিন পর বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। ‘পাঠান’ ছবি সুপারহিট তকমা পাওয়ার পর ‘জওয়ান’ দিয়েও বাজিমাত করেছে কিং খান। এতে ‘অ্যাকশন হিরো’র রূপে দেখা যায় শাহরুখকে। এই ছবিতে শাহরুখ ছাড়াও অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এটি তার প্রথম বলিউড সিনেমা, শাহরুখের সঙ্গেও কাজের অভিজ্ঞতা প্রথমবার।
সম্প্রতি এক ম্যাগাজিনে বলিউডে অভিজ্ঞতার কথা জানান নয়নতারা। হ্যালো ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে নয়নতারা জানান অ্যাটলি তার ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি অ্যাটলির জওয়ানে অ্যাকশন-প্যাকড চরিত্র পাওয়ায় উচ্ছ্বসিত ছিলেন। তাও শাহরুখের বিপরীতে।
অভিনেতার বিপরীতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নয়নতারা বলেন, ‘কে তার ভক্ত নয়? আমরা সবাই তার চলচ্চিত্র দেখে বড় হয়েছি এবং আমরা সবাই তাকে ভালোবাসি। আর তিনি কত বড় তারকা, সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো তিনি নারীদের অনেক সম্মান করেন…আমি নিশ্চিত ছিলাম যে জওয়ান একটি বিশাল প্রভাব ফেলবে।’
জওয়ানে শাহরুখ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বিশ্বব্যাপী ১১৪৮ কোটি আয় করে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








