ঢাকার ইফতার খেয়ে মুগ্ধ পরমব্রত-পিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
দুই বাংলার হার্টথ্রব অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রীকে বিয়ে করে নতুনভাবে আলোচনায় এসেছেন। দেশ হিসেবে বাংলাদেশ ভীষণ প্রিয় নায়কের। এবার স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে ঢাকায় ঘুরে গেছেন তিনি।
সমাজকর্মী স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে ঢাকায় ঘুরে গেছেন পরমব্রত। তবে স্ত্রীর বন্ধুদের আমন্ত্রণেই এসেছেন বাংলাদেশ। রমজানে এসে দারুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারকা দম্পতি।
রমজানে রাজধানীজুড়ে ইফতারের বাহারি সমাহার উপভোগ করেছেন তারা। তাইতো টেবিল ভরা ইফতারের ছবিও ফেসবুকে শেয়ার করেছেন পিয়া।
ঢাকার ইফতারে মুগ্ধ হয়েছেন পরমব্রত। এখানকার বন্ধুদের বাড়িতে জমিয়ে ইফতার করেছেন টালিউডের জনপ্রিয় এই দম্পতি। ইফতারের সেই ছবিতে দেখা গেছে, টেবিলে অসংখ্য পদের খাবার সাজানো।
তার মধ্যে রয়েছে, চিকেন, মাটন থেকে শুরু করে নানা রকমের মিষ্টান্ন, ফল, শরবত সবকিছুই ছিল টেবিলজুড়ে।
ইফতারের ছবি প্রকাশ করে বাংলাদেশি বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। একইসঙ্গে লিখেছেন, এমন এক ইফতার যেটা আর আগে কখনো করেননি।
সবাইকে অবাক করে দিয়ে গত বছরের ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত-পিয়া। সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রতকে মন দেন পিয়া। তবে সম্প্রতি অনুপম রায়ও এক গায়িকা বিয়ে করেছেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








