আনকাট সেন্সর পেল ‘রাজকুমার’
প্রবাস নিউজ ডেস্কঃ
বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা ‘রাজকুমার’ সিনেমাটি দেখেন। এর পরেই আজ আনকাট সেন্সের পেয়েছে এটি।
জানা গেছে, সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন সেন্সের বোর্ডের সদস্যরা। এর আগে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি উপলক্ষে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
এর আগে গত ২৮ মার্চ সন্ধ্যায় ‘রাজকুমার’ সিনেমার প্রথম গান প্রকাশিত হয়। এরপরেই ২ এপ্রিল সামনে আসে দ্বিতীয় গান ‘বরবাদ’। গান দুটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির রসায়ন দেখা গেছে।
গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে ‘রাজকুমার’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা হিমেল আশরাফ। ‘রাজকুমার’ বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়বে বলে মন্তব্য করেছেন তিনি।
নির্মাতা হিমেল আশরাফ বলেন,
ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও আমেরিকায় শুটিং হয়েছে রাজকুমার সিনেমার। এমন লোকেশনে, এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউ ইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে। যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল কর্মী কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিম তো ছিলই।
জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








