ট্রেন্ডিংয়ে `রাজকুমার` সিনেমার প্রথম গান
প্রবাস নিউজ ডেস্কঃ
শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের 'রাজকুমার' সিনেমার প্রথম গান গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।
গানটি অনলাইনে আসার পরই ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন আকাশ সেন।
গানটি গতকাল প্রকাশের চার ঘণ্টার মধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করে।
এর আগে শাকিবের 'প্রিয়তমা' গানেও এমন দেখা গিয়েছিল।
'রাজকুমার' গানটি ইউটিউবে আসার পর আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টায় ২ লাখ ৬১ হাজার বার ভিউ হয়েছে।
গানটি ফেসবুকে আসার পর ১৮ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার লাইক, ২৮ হাজার শেয়ার, ১১ হাজারের বেশি কমেন্ট পড়েছে।
এখন পর্যন্ত গানটি শাকিব খানের ফেসবুক পেইজে ২ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।
'রাজকুমার' গানে শাকিবের সঙ্গে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কোফি। যুক্তরাষ্ট্রের মনোরম লোকেশনে গানের শুটিং হয়েছে, যা বাংলাদেশি সিনেমার গানে আগে কখনো দেখা যায়নি।
ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা 'রাজকুমার' সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, তারিক আনাম খান, ডা. এজাজুল ইসলাম প্রমুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








