রিবুট হচ্ছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’
প্রবাস নিউজ ডেস্কঃ
হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। সিনেমাটি এবার রিবুট হতে যাচ্ছে। তাই ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে জনিকে আবারও দেখার সম্ভাবনা জেগেছে। সম্প্রতি কমিক বুক ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন প্রযোজক জেরি ব্রুকহেইমার। স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মামলা চলাকালে ডিজনির সঙ্গে জনির মনোমালিন্য হয়। তখন এই অভিনেতা হলিউডের একাধিক পত্রিকাকে জানিয়েছিলেন তিনি আর ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে অভিনয় করবেন না। এ বিষয়ে তখন ডিজনিও মুখ বন্ধ করে রেখেছিল। এরপর জনিকে ফিরিয়ে আনার জন্য ডিজনির কাছে প্রতিনিয়ত মেইল ও কল করে অনুরোধ করতেন ভক্তরা। ভক্তদের সেই অনুরোধ এবার রাখতে যাচ্ছে ডিজনি।
সম্প্রতি কমিক বুককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক জেরি ব্রুকহেইমারের বক্তব্যে এমনই আশা পাওয়া গেছে। তিনি বলেন, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। এবার এটি আমরা রিবুট করতে যাচ্ছি। তাই ‘পাইরেট’ ভক্তদের জন্য আমরা একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আপনাদের পছন্দের অভিনেতার জন্য আর অপেক্ষা করতে হবে না। রিবুটে সবাইকে দেখতে পাবেন।
এ সিরিজের এখন পর্যন্ত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলোর শিরোনাম হলো—‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ (২০০৩), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট’ (২০০৬), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’ (২০০৭), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ (২০১৭)।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








