নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন পালন
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ ২৮ মার্চ (বৃহস্পতিবার)। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন পালন করেছেন একদল ভক্ত।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন পালন করেছেন একদল ভক্ত। টাইমস স্কয়ারে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়ে কেটেছেন কেক।
এফ এ ফারজানা নামে তার এক ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন গ্লোবাল স্টার শাকিব খান। একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বর্হি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খান কে উপস্থাপন করব।’
সেখানকার এলইডি বিলবোর্ডেও শাকিবকে গ্লোবাল সুপারস্টার উল্লেখ করে উইশ করা হয়।
১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৭ সাল থেকে।
ঢাকাই সিনেমার শীর্ষে থাকা এ অভিনেতা তার দক্ষ অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড, বলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সুপারস্টার।
অভিনয়জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তি জীবনে কিছুটা সমালোচিত শাকিব খান। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। অবশ্য সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন কিং খান।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








