বাংলাদেশে আসছেন আতিফ আসলাম
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই গায়ক।
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
বিনোদন প্রতিবেদক
নিজের ভেরিফায়েড ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন এ শিল্পী। ভিডিওতে দেখা যায়, নিজের ছবি যুক্ত করে ছবির ওপরে লেখা, ‘বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।’ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে।
আতিফের পোস্ট করার কিছুক্ষণেইর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠে। মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট।
এক ঘণ্টা না পেরোতেই ১৩ হাজারের বেশি রিয়েক্ট ও প্রায় দুই হাজার কমেন্ট জমা পড়েছে ভিডিওটিতে। আতিফের পোস্ট দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। তবে ঠিক কবে আসছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরেই সংগীত ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করবেন আতিফ আসলাম। সুরের জাদুকর আতিফ আসলামের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে। বলিউডেও তার খ্যাতি কম নয়।
ভারতীয় উপমহাদেশে অগণিত ভক্ত আছে তার। ২০০৫ সালে ‘জহর’ ছবির হিট গান ‘ও লমহে’ দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বলিউড জার্নি। পরবর্তী দেড় দশক মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান দিয়ে মাতিয়েছেন ভারতবর্ষ।
আতিফ আসলামের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে: আদাত, ওহ লামহে ও বাতেইন, তেরে বিন, পেহলি নাজার মে, তেরা হনে লাগা হু, তেরে লিয়ে, তু মিলা, রাফতা রাফতা, জী লেন দে প্রভৃতি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








