১০০ শিশুর সঙ্গে গান গাইবেন রুনা লায়লা
প্রবাস নিউজ ডেস্কঃ
খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লা 'বাংলাদেশ' শিরোনামে একটি দেশীয় গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরের দিন ২৭ মার্চ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পরিবেশন করবেন তিনি। গানটিতে শিল্পীর সঙ্গে অংশ নেবেন ১০০ জন শিশু।
আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিশুদের নিয়ে গানটি গাইবেন তিনি। গানটির কথা লিখেছেন আনজীর লিটন, সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু।
রুনা লায়লা বলেন, 'বাংলাদেশ গানটি একটু ভিন্ন রকম হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি পরিবেশন করব। গানটি বাংলাদেশ শিশু একাডেমির জন্য করা হয়েছে। শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে।'
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








