এ কি হাল বলিউড অভিনেতা রণদীপ হুদার?
প্রবাস নিউজ ডেস্কঃ
বলিউড অভিনেতা রণদীপ হুদা তার আসন্ন সিনেমার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে অভিনেতার একটি ছবি চমকে দিয়েছে সবাইকে।
বলিউড অভিনেতা রণদীপ হুদা। ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন রণদীপ হুদা। পোস্টে অভিনেতা সাদাকালো একটি মিরর সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘কালা পানি’
ছবিতে দেখা যায়, রুগ্ন জীর্ণ শরীর, মাথায় চুল নেই, পেট-পিঠ মিলেমিশে একাকার, এমনই রোগা যে দেখে মনে হচ্ছে কোন দুর্ভিক্ষের শহরের কেউ।
মূলত রণদীপের আসন্ন সিনেমার নাম ‘স্বাধীন বীর সাভারকর’। আর এই সিনেমার জন্যেই নিজেকে ভেঙ্গে চূড়ে এমন আকার দিয়েছেন তিনি। এ সিনেমায় ছবিতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন তিনি।
রণদীপ বরাবরই নিজের অভিনীত সিনেমা নিয়ে বেশ পরিশ্রমী। নিজেকে প্রতিটি চরিত্রে একদন সঠিকভাবে তুলে ধরার জন্যে যা করা দরকার তাই করেন। একই ভাবে বা গতানুগতিক রূপে বড় পর্দায় আসতে তিনি পছন্দ করেন না।
রণদীপের এমন লুকে অবাক হওয়ার পাশাপাশি অভিভূতও হয়েছেন তার ভক্তরা। অভিনেতার প্রকাশ করা ছবির নিচে প্রশংসাও করেছেন ভক্তরা। তার নিজেকে চরিত্রের প্রয়োজনে এভাবে বদলে নেয়ার ডেডিকেশনকে ভক্তরা অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের সাথে তুলনা করেছেন।
এ নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘আমাদের ক্রিশ্চিয়ান বেল!’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘ডেডিকেশন দেখুন… হ্যাটস অফ!’ তবে অনেক ভক্তই রণদীপের এমন পরিবর্তন দেখে শঙ্কিত। অভিনেতাকে শরীরের যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এ সিনেমায় রণদীপ ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অঙ্কিতা লোখাণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী ও লোকেশ মিত্তল। আগামী ২২ মার্চ মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








