শাহরুখের সঙ্গে সাক্ষাৎ করলেন পপ তারকা এড শিরান
প্রবাস নিউজ ডেস্কঃ
ব্রিটিশ পপ তারকা এড শিরান ভারতের মুম্বাইয়ে পা রাখার পর থেকেই তুমুল আলোচনায় রয়েছেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ছাড়াও একের পর এক তারকার সঙ্গেও সাক্ষাৎ করছেন।
আগামী ১৬ মার্চ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে মঞ্চ মাতাবেন গায়ক। তার আগে শাহরুখ খানের সঙ্গে দেখা করলেন ‘শেপ অফ ইউ’ খ্যাত এ পপ তারকা।
দুই তারকাই তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এডকে শাহরুখ তার বৈগ্রহিক পোজ শেখাচ্ছেন। পাশাপাশি দাঁড়িয়ে দুজনেই দুই হাত খুলে উপরের দিকে তাকিয়ে রয়েছেন।
ভিডিওর নেপথ্যে বাজছে ‘ওম শান্তি ওম’সিনেমার আবহ। ‘শেপ অফ ইউ’-খ্যাত সংগীতশিল্পী ওই ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘আমাদের শেপ এখন এরকম। একসঙ্গে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিচ্ছি।’ দুই প্রিয় তারকাকে দেখে ভক্তরাও বেশ আনন্দিত। এই ভিডিও দেখার পর অনেকেরই কৌতূহলী। কেউ কেউ মনে করছেন তাহলে সামনে শাহরুখ ও এড এক সঙ্গে কোনো প্রজেক্টে জুটি বাঁধতে যাচ্ছেন!
শুধু শাহরুখ নন, এডের সঙ্গে দেখা করেছেন তান স্ত্রী গৌরী খান এবং কোরিওগ্রাফার ফারহা খানও। জানা গেছে, শাহরুখের সঙ্গে দেখা করতে ‘মান্নাত’-এ হাজির হয়েছিলেন ব্রিটিশ তারকা। গৌরী ও শাহরুখকে গান গেয়েও শুনিয়েছেন এড।
সোশ্যাল মিডিয়ায় এডের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে গৌরী লেখেন, ‘তোমাকে গান গাইতে দেখে তৃপ্তি পেয়েছি। আমাদের সঙ্গে সন্ধ্যা কাটানোর জন্য তোমাকে ধন্যবাদ।’ আরিয়ান খানের পোশাকের ব্র্যান্ডের একটি জ্যাকেটও এডকে উপহার হিসেবে দিয়েছেন গৌরী।
২০১৭ সালে ভারতে প্রথম কনসার্ট করতে আসেন এড শিরান। সেই সময় তার গান শুনতে হাজির হয়েছিলেন একাধিক বলিউড তারকা। এবারেও একই চিত্রের পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে অনুমান করছেন অনুরাগীদের একাংশ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








