ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

নিউইয়র্কে সুচিত্রা সেন উৎসব উপস্থাপনা করবেন জয়

প্রকাশিত: ০০:৪৫, ১৪ মার্চ ২০২৪  

এপ্রিলে পাবনায় জন্মগ্রহণ করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। তাঁর জন্মমাসেই ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এর আয়োজন করা হয়েছে। আগামী  ২০ ও  ২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব। এটি উপস্থপনা করবেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এমন তথ্য সামাজিক মাধ্যমে জানিয়ে জয় নিজেই।   

উপস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন,  এর আগেও নিউইয়র্কে একাধিক শো করেছি। তবে দুই বাংলার চলচ্চিত্র সংশ্লিষ্ট আয়োজনে এবারই প্রথম যুক্ত হলাম।  সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের মতো এরকম একটি আন্তজার্তিক উৎসব উপস্থাপনার দায়িত্ব পেয়ে ভালো লাগছে। এটি চলচ্চিত্র প্রেমীদের মিলন মেলায় পরিনত হবে। আশা করছি, আমার উপর অর্পিত দায়িত্ব বেশ সুচারুরূপে পালন করতে পারবো। উপস্থাপনার এ গুরু দায়িত্বের জন্য কর্তৃপক্ষ এবং হাসানুজ্জামান সাকি ভাইকে বিশেষ ধন্যবাদ জানচ্ছি। ’

জানা গেছে, এই উৎসবের আয়োজন করছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। দুই দিনের এই উৎসব চলবে ৩৫ ঘণ্টা। উৎসবে দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরই মধ্যে ২০০ ছবি জমা পড়েছে। সেখান থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হবে। 

গত ২৮ জানুয়ারি জ্যামাইকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই উৎসবের লোগো এবং ওয়েবসাইট উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরে ঢাকায় এ সাংবাদিক সম্মেলনেও যোন দেন তিনি।  উৎসবের অন্যতম আয়োজক হাসানুজ্জামান সাকী বলেন, ‘ আগে বিচ্ছিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। কিন্তু আমেরিকায় বাংলা সিনেমা নিয়ে একটি পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম। আশা করছি সবার অংশগ্রহনে উৎসবটি সফল ও সার্থক হবে। ’

সর্বশেষ
জনপ্রিয়