প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জাগো নিউজকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
শিবলী মহম্মদ জানান, প্রতিদিনের মতো আজও তার বড় ভাই সংগীতচর্চা করতে বসেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন তার ঘরের দরজা বন্ধ। এরপর ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সাদি মহম্মদের মা জেবুন্নেসা ২০২৩ সালের ৮ জুলাই মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ কারণে তিনি এমনটা করতে পারেন বলে সাদি মহম্মদের নিকটজনেরা মনে করছেন।
সাদি মহাম্মদ রবীন্দ্রসংগীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।
২০১২ সালে সাদি মহম্মদকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় চ্যানেল আই। ২০১৫ সালে তাকে রবীন্দ্র পুরস্কার দেয় বাংলা একাডেমি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








