শাকিবের নায়িকা মিমি ও নাবিলা, শুটিং ২০ মার্চ থেকে ভারতে
প্রবাস নিউজ ডেস্কঃ
অবশেষে শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমার নায়িকার নাম জানা গেল। শাকিবের বিপরীতে এ সিনেমায় থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
গত ডিসেম্বরে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেয়া হয় তুফান সিনেমার। তবে সেখানে নায়িকার নাম ঘোষণা করা হয়নি। অবশেষে জানা গেল দুই নায়িকার নাম।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ এবং চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মিমি দুই বাংলাতেই পরিচিত মুখ। সেইসাথে নাবিলার জন্যেও অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সাথে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবে।
মিমি চক্রবর্তী বলেন, 'বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনো কাজে কখনো বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেইসঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। সব মিলিয়ে দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।'
আগামী ২০ মার্চ থেকে ভারতে শুটিং শুরু হবে 'তুফান' সিনেমাটির। আগামী কোরবানির ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক