বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সূফী রাবত’
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে ‘সূফী রাবত’। দিনব্যাপী এ আয়োজনে থাকবে সূফী বিষয়ক আলোচনা ও কাওয়ালী গানের অনুষ্ঠান।
আগামী ৯ মার্চ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘সূফী রাবত’।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এটি আয়োজন করছেন মীর হুযাইফা আল-মামদূহ ও সাইয়েদ শাহবাজী।
অনুষ্ঠানের শুরুতে থাকবে সূফীদের ধারা, সংস্কৃতি, তাদের উন্মেষ, ঢাকার সূফীজম এবং লালনের সাথে ইবনে আরাবির যোগ নিয়ে ‘সূফী রাবত’-এ দিনভর আলোচনা।
পুরান ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা। ছবি: সংগৃহীত
সূফী বিষয়ক আলোচনার পাশাপাশি সন্ধ্যায় কাওয়ালি গান পরিবেশন করবেন পুরান ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা। তিনি ‘নাদীম কাওয়াল’ নামে সবার কাছে পরিচিত।
চার প্রজন্ম ধরে কাওয়ালি করা নাদিম কাওয়াল সংবাদমাধ্যমে জানান, অনুষ্ঠানে ফারসি, আরবি, উর্দু, হিন্দি ও বাংলায় কাওয়ালি গাইবেন তিনি। গান গাওয়ার পাশাপাশি নিজের কাওয়ালি গাওয়ার অভিজ্ঞতাও শুনাবেন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রে সূফী বিষয়ক অনুষ্ঠানটি হবে আগামী ৯ মার্চ। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা টিকিট কেটে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








