মালয়েশিয়ায় অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নির
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’ চালু করেছে দেশটির সরকার। গত ১ মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’ চালু করেছে মালয়েশিয়া সরকার।
মোহাম্মদ আবদুল কাদের
নতুন এই কর্মসূচির আওতায় অভিবাসীরা নিজ দেশে ফেরত যেতে চাইলে অবশ্যই পাসপোর্ট অথবা যাদের কাছে পাসপোর্ট নেই তারা স্ব স্ব দূতাবাস কর্তৃক অনুমোদিত ট্রাভেল ডকুমেন্ট পাস ইমিগ্রেশন অফিসে জমা দিতে হবে।
অভিবাসীদের বিমান টিকিট অবশ্যই ১৪ দিন মেয়াদের থাকতে হবে। এসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করার পর জরিমানা প্রদান করে অভিবাসীরা স্ব স্ব দেশে ফিরে যেতে পারবে।
সেক্ষেত্রে, যে সকল অভিবাসী বৈধ পাস বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশসহ অতিরিক্ত অবস্থানের কারণে দেশটির ইমিগ্রেশন আইন ৬ (১) (সি) ধারার ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন আইন ১৫ (১) (গ) ধারার ১৯৫৯/৬৩ এর অধীনে ৫০০ রিঙ্গিত জরিমানা ধরা হয়েছে।
এছাড়া, যে সকল অভিবাসী দেশটির ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি বিধি ৩৯(খ) এর শর্ত ভঙ্গের অপরাধ করেছে তাদের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা ধরা হয়েছে।
এদিকে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট নিতে বাংলাদেশিদের কোন কোন কাগজপত্র দিতে হবে তা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৪ মার্চ) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই এমন বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে হবে।
এতে বলা হয়, ট্রাভেল পারমিটের জন্য যথাযথভাবে পূরণকৃত ট্রাভেল পারমিটের আবেদনপত্র, সর্বশেষ পাসপোর্ট/ সংশ্লিষ্ট ইউএনও’র অফিসিয়াল চিঠির কপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীকে হাইকমিশনে উপস্থিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের জন্য অফেরতযোগ্য ৪৪ রিঙ্গিত ফি দিতে হবে। মালয়েশিয়ার যেকোনো মে ব্যাংকের ডিপোজিট কাউন্টারে অর্থপ্রদান করতে হবে এবং আবেদনের পত্রের সঙ্গে হলুদ রঙের ডিপোজিট স্লিপ সংযুক্ত করতে হবে। কোনো অনলাইন ট্রান্সফার, এটিএম ট্রান্সফার, ব্যাংক চেক, ডিমান্ড ব্যাংক ড্রাফ্ট গ্রহণ করা হবে না।
প্রতি সোমবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে আবেদন গৃহীত হবে। প্রক্রিয়াকরণের কমপক্ষে ১-২ কার্যদিবস সময় লাগতে পারে বলে হাইকমিশন জানিয়েছে।
এছাড়া সোমবার ও শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ট্রাভেল পারমিট ডেলিভারি দেয়া হবে বলে জানানো হয়।
ট্রাভেল পারমিটের আবেদন ফরমের জন্য এই লিংকে ক্লিক করুন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








