৫০ কোটি দিলেও বিয়ের অনুষ্ঠানে গাইব না, বলেছিলেন লতা
প্রবাস নিউজ ডেস্কঃ
হাজার কোটি খরচ করে মুকেশ ও নীতা আম্বানির ছেলে অনন্তের প্রাক্–বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছিলেন বড় বড় সুপারস্টাররা। এসেছিলেন বিশ্ব কাঁপানো পপ গায়িকা রিয়ানা। এরপর থেকে লতা মঙ্গেশকরের একটি ঘটনা সামনে এসেছে।
বর্তমানে লতা মঙ্গেশকরের একটি ঘটনা সামনে এসেছে।
ক্যারিবিয়ান গায়িকা রিয়ানাকে ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে দেখে অনেকে সমালোচনা করেছেন। নেটিজেনরা বলেন, বিখ্যাত গায়িকার এমনটা করা ঠিক হয়নি।
এরপর গানের জগতের প্রেরণার উৎস লতা মঙ্গেশকরের একটি ঘটনা চর্চায় আসে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, একবার বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য ১ মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লতা।
এই ঘটনাটি প্রথম জানিয়েছিলেন, তার বোন বিখ্যাত গায়িকা আশা ভোসলে।
একটি রিয়েলিটি শোতে আশা বলেন, ‘তার বোন লতা মঙ্গেশকরকে একটি বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমাকে পাঁচ মিলিয়ন (প্রায় ৫৪ কোটি টাকা) দেয়া হলেও আমি বিয়ের অনুষ্ঠানে গান গাইব না।’
অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে উল্লেখযোগ্য আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিল গেটস, মার্ক জুকারবার্গ এবং অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর মতো শীর্ষ বলিউড তারকারা। তাছাড়া ছিলেন পপ তারকা রিহানাও।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








