এ বছর সিনেমার শুটিং
প্রবাস নিউজ ডেস্কঃ
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সাবিলা নূর। ২০১৬ সালে ‘মাঙ্কি বিজনেস’ নাটক দিয়ে অভিষেক হয় তার। এরপর নাটক, ওয়েব ফিল্মে অভিনয় করলেও সিনেমায় সেভাবে দেখা যায়নি। এবার সাবিলাকে সিনেমায় দেখা যাবে। কালবেলার মুখোমুখি হয়ে এমনটি জানালেন অভিনেত্রী।
ছোট পর্দায় নিয়মিতই দেখা যায় সাবিলাকে। এর মধ্যে ওটিটি নিয়েও আছেন ব্যস্ত। তবে সিনেমায় দেখা যাবে কবে? জানতে চাইলে তিনি বলেন, ‘সব অভিনেতা-অভিনেত্রীর সিনেমায় কাজ করার একটি স্বপ্ন থাকে। সেই স্বপ্ন আমারও আছে। দর্শকের জন্য আপাতত এটুকু বলতে পারি। আমার নতুন সিনেমার শুটিং এ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিনেমার নাম কী, কে নির্মাণ করছেন। এসব বিষয়ে এখনই আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। এর জন্য দর্শকদের একটু অপেক্ষা করতে হবে। সময় হলেই বিস্তারিত জানাতে পারব।’
এর আগেও গণমাধ্যমে সিনেমায় নিজের অভিনয়ের বিষয়ে কথা বলেছিলেন তিনি। তবে এবার সাবিলা জোর দিয়েই জানালেন বড় পর্দায় আসছেন তিনি।
এদিকে (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি বিশেষ নাটকে অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূরকে। নাটকের শিরোনাম ‘বিদিশা’। মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটিতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ রেহানা চরিত্রে দেখা গেছে সাবিলাকে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








