ওটিটিতে শীর্ষে তাসনিয়া ফারিণ
প্রবাস নিউজ ডেস্কঃ
নতুন বছরের প্রথম দুমাসে ওটিটিতে বাজিমাত করেছেন তাসনিয়া ফারিণ।
জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। তার মধ্যে হাতেগোনা দু'একটি দর্শকের আলোচনায় ছিল।
তবে যে নতুন দুই ওয়েবফিল্ম সবচেয়ে বেশি সাড়া ফেলেছে তার একটি হলো কাজল আরেফিন অমি নির্মিত প্রথম ওয়েবফিল্ম 'অসময়' এবং অন্যটি শিহাব শাহীন পরিচালিত 'কাছের মানুষ দূরে থুইয়া'।
এই দুই ওয়েবফিল্মে প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। দুটি ফিল্মে অভিনয় করেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত
তাসনিয়া ফারিণ অভিনীত 'অসময়' নতুন বছরে গত ১৮ জানুয়ারি বঙ্গ-তে মুক্তি পেয়েছিল। এই ওয়েবফিল্মে মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ইরেশ জাকের, রুনা খান। পাশাপাশি এই ওয়েবফিল্মে আছেন ইন্তেখাব দিনার, আবদুল্লাহ রানা, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী, জিয়াউল হক পলাশসহ অনেকেই।
এছাড়া ২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত 'কাছের মানুষ দূরে থুইয়া'। 'মিনিস্ট্রি অব লাভ' এর দ্বিতীয় সিনেমা এটি। এতে ফারিণের বিপরীতে অভিনয় করেছেন প্রীতম হাসান। আরও অভিনয় করেছেন রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক ও শাহীন শাহনেওয়াজসহ অনেকেই।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








