ইফতারের আয়োজন করে এবারও প্রশংসিত মিম
প্রবাস নিউজ ডেস্কঃ
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সনাতন ধর্মাবলম্বীর মানুষ হলেও প্রতি বছর রমজানে পরিবারের অন্যান্যদের সঙ্গে ইফতারের আয়োজন করেন। তিনি এবারও এর ব্যত্তয় ঘটাননি।
আজ (২৪ মার্চ) প্রথম রোজায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ইফতার করে তার ভক্তদের কাছ থেকে তুমুল প্রশংসা লাভ করেছেন। মিমের অনুরাগীরা মনে করেন আলদা ধর্মের হয়েও তিনি ইফতার করেন। এতে তিনি দেশের মানুষের কাছে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।
মিম ফেসবুকে ইফতার করার পরিবেশের ছবি তার ফেসবুকে পোস্ট করেন। পাশাপাশি ছবির ক্যাপশনে লেখেন, ‘পহেলা রমজান শেষ করলাম উষ্ণতাময় ও শান্তিতে।’

মিমের পোস্ট করা ছবিতে তার বাবা ও মায়ের সঙ্গে মিমকে দেখা গেছে। পাশাপাশি তার স্বামী সনি পোদ্দার ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গেছে। ছবিতে আরও দেখা গেছে, মিমের পরিবারের সবাই মুসলমানদের ধর্মীয় আমেজের পোশাক পরেছেন। শান্ত-নিবিড় পরিবেশে সবাই ইফতার সামগ্রী নিয়ে বসে আছেন।
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে মিমের ভক্ত অনুরাগীরা লুফে নেন। প্রশংসায় মিমকে ভাসিয়ে দেন। প্রশংসার বাক্যে মুহূর্তেই ভরে যায় কমেন্ট বক্স।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








