বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান বাঁধন
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। সেখানে জুরি প্রধান হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আজমেরি হক বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, 'উৎসবটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি, এটা ৭ মার্চ পর্যন্ত চলবে। বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যাল সরকারিভাবে আয়োজিত হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, এটা অনেক সম্মানের। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, জুরি হিসেবে দায়িত্ব পালন করার।'
এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টির বেশি দেশের ২০০টির বেশি সিনেমা দেখানো হবে।প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম।
বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এই বিভাগ ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।
উল্লেখ্য, এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত 'আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে'ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








