বাংলাদেশে তৃতীয় মিশনে ইধিকা পাল
প্রবাস নিউজ ডেস্কঃ
আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। সিনেমাটির নাম 'সিকান্দার', যেখানে তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদের।
'সিকান্দার' ইধিকা পালের তৃতীয় বাংলাদেশি সিনেমা হবে। এর আগে তার অভিনীত আরও দুটি বাংলাদেশি সিনেমা হলো—'প্রিয়তমা' ও 'কবি'।
'সিকান্দার' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইধিকা ও সিয়াম এই সিনেমায় অভিনয় করবেন। তাদের দুজনের সঙ্গে কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে। তারা গল্প শুনেছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য দুজনেই ইচ্ছুক। বর্তমানে দুজনেই শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার 'প্রিয়তমা' সিনেমায় প্রথম অভিনয় করে বাংলাদেশে আলোচিত হন ইধিকা। এরপরে শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'কবি' সিনেমায় অভিনয় করেছেন তিনি।
'সিকান্দার' সিনেমাটি প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে। এটির পরিচালক তানিম রহমান অংশু। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মার্চ থেকে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








