অ্যকশন হিরো হয়ে ধরা দিলেন অপূর্ব!
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রকাশ পেয়েছে ‘ডার্ক জাস্টিস’ সিনেমার ট্রেইলার। দুইমাস আগে এ সিনেমার টিজার প্রকাশিত হয়। তবে টিজার আর ট্রেইলার প্রকাশের পর এবার টিজার টু প্রকাশ করেছেন এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে পোস্ট করা টিজার টুতে দুর্দান্ত এক অ্যাকশন হিরো লুকে ধরা দিয়েছেন অপূর্ব।
‘ডার্ক জাস্টিস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
সুনয়না বৃষ্টি
আকবর হায়দার মুন্নার গল্প ভাবনা ও প্রযোজনায় দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। নির্মাতা তপু এর আগে পরিচালনা করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’।
‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঢালিউড কিং শাকিব খান। এবার বড় পর্দার শাকিবের পর তপুর সিনেমায় দেখা গেল ছোট পর্দার অপূর্বকে।
বিগ বাজেটের এ সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউবের জন্য নির্মাণ করা হয়েছে। তবে এ জন্য নতুন কাজটিকে অনলাইন কন্টেন্ট বলতে নারাজ নির্মাতা তপু।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ডার্ক জাস্টিস অ্যাকশন টিজার টু। ৪১ সেকেন্ডের ওই টিজারে ফাইটার অপূর্বকে দেখতে পাবেন দর্শক।
ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অপূর্ব। সিনেমায় অপূর্বকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা তপু সংবাদমাধ্যমকে জানান, অনেক দিন পর বড় আয়োজনে অনেক তারকাকে একসঙ্গে নিয়ে কাজ করেছি। অপূর্বকে দর্শক এ সিনেমায় নতুনরূপে দেখবে, আশা করি।
প্রসঙ্গত, অপূর্ব ছাড়াও এই প্রজেক্টে পর্দায় অভিনয় করতে দেখা যাবে সায়লা সাবি, রাসেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, সাহেদ আলী সুজন, অনিন্দিতা মিমিসহ অনেককে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








