যে কারণে আমির খানের সিনেমায় অভিনয় করবেন না ফারিণ
প্রবাস নিউজ ডেস্কঃ
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে ফারিণ জানান, সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলাম। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে তুলতে আর পর্দায় চরিত্রকে সুন্দর করে তুলে ধরতে এ সিনেমার জন্য বাইক চালানোও শিখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এ সিনেমায় আমি অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় আফসোস করে ফারিণ বলেন, সিনেমার সবকিছু ঠিক ছিল। কিন্তু শিডিউল সমস্যা মারাত্মক। সিনেমার শুটিংয়ের শিডিউল তিনবার পরিবর্তন করা হয়েছে। শিডিউল অনুযায়ী আমিও আমার শিডিউল তিনবার পরিবর্তন করে তাদের সময় দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত তিনবারই সিনেমার শুটিং শুরু হয়নি।
ফারিণ আরও বলেন, এ সিনেমায় অভিনয়ের জন্য আমার অন্য কাজের শিডিউল নষ্ট হচ্ছে। ‘পাত্রী চাই’ সিনেমার আবার নতুন শিডিউল হলে সে শিডিউল অনুয়ায়ী শুটিং শুরু হবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত। তাই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বামে তাসনিয়া ফারিণ ডানে আমির খান। ছবি: সংগৃহীত
জানা গেছে, বলিউড অভিনেতা আমির খানের ফান্ড সমস্যার কারণে শুটিং আটকে গেছে ‘পাত্রী চাই’ সিনেমার। তবে খুব শিগগিরই সে সমস্যা কাটিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। আমির প্রযোজিত প্রথম বাংলা সিনেমা ‘পাত্রী চাই’-র চিত্রনাট্য ও পরিচালকের দায়িত্বে রয়েছেন ‘লাপতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার ও সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী।
পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে ‘পাত্রী চাই’ সিনেমাটি। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্করের মতো তারকাকেও দেখা যাবে এ সিনেমায়।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








