শাকিব খানের নায়িকা মিমি চক্রবর্তী!
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আমেরিকায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরপর ‘তুফান’ সিনেমায় শুটিং করবেন তিনি। এ সিনেমায় নায়িকা কে তা নিয়ে আলোচনা চলছে মিডিয়াপাড়ায়। কেউ বলছেন কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমার শুটিং।
‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। তবে নায়িকা ইস্যুতে এ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
এদিকে গত বছর ১১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমার নাম ঘোষণা করা হয়। এ সময় সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








