অভিনয়শিল্পী খুঁজছেন আশীষ খন্দকার
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশের গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, অনুবাদক আশীষ খন্দকার। বর্তমানে তিনি সিনেমা, ওটিটিতে হাজির হন চমক জাগানিয়া সব চরিত্র নিয়ে। এর পাশাপাশি তিনি সরব আছেন মঞ্চেও। স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার নামে নাট্যদলের মাধ্যমে নিয়মিত মঞ্চ নাটক প্রদর্শন করেন এ অভিনেতা।
সেই দলের নতুন দুটি প্রযোজনা তৈরি করতে যাচ্ছেন আশীষ খন্দকার। তাতে তিনি নতুন অভিনয়শিল্পী ও কলাকুশলী নিতে চান। নাটকগুলো হলো- ‘চ্যাপলিন’স কফিন’ রচনা জুয়েল কবির এবং ‘স্টেজ ডোর’ রচনা করেছেন আশীষ খন্দকার।
এ প্রসঙ্গে আশীষ খন্দকার বলেন, অভিনয় রীতিকলার প্রতি আগ্রহ আছে, সময় জ্ঞান আছে, শিল্পের প্রতি ভালোবাসা আছে এবং অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান এমন কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন।

স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার থেকে জানা যায়, সপ্তাহের শুক্র এবং শনিবার সন্ধ্যায় মহড়া অনুষ্ঠিত হয়। আগ্রহীরা সিভি পাঠান [email protected] – এ ই-মেইলে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে: 01714361054 সিভি পাঠানোর শেষ সময় ২২ ফেব্রুয়ারি। এর মধ্যে থেকে কর্মশালার মাধ্যমে দলভুক্ত করবেন।

এদিকে বাবা-মায়ের প্রেরণায় অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন আশীষ খন্দকার। সেই আশির দশকে, ছাত্রাবস্থায় মঞ্চের সঙ্গে তিনি যুক্ত। তিনি পড়েছেন ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি)। এর পাশাপাশি বিশেষ শিশুদের ‘ফ্রাইডে থিয়েটার স্কুল’ পরিচালনা করেন আশীষ খন্দকার।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








