ঢাকার কনসার্টে গাইবেন ভারতীয় র্যাপার বাদশাহ
প্রবাস নিউজ ডেস্কঃ
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন। মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো তাদের ফেসবুক পেজে এ বিষয়টি জানিয়েছে লিখেছে, আসছে ১ মার্চ ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে বাদশাহ ঢাকায় গাইতে আসছেন।
একটি সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও গান গাইবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, ব্ল্যাক জ্যাং, সঞ্জয় ও জেফার।
ভারতের শ্রোতাপ্রিয় র্যাপার আদিত্য প্রতীক সিং, ‘বাদশাহ’ নামে বেশি পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। এর আগেও তিনি ঢাকার মঞ্চে গান শুনিয়েছেন।
বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তার স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন।
২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় তার গান ব্যবহার করা হয়। এছাড়া ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন এ র্যাপার।
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








