শাবনূরকে নিয়ে ৩ সিনেমার ঘোষণা, শুরুতে আসছে কোনটি
প্রবাস নিউজ ডেস্কঃ
তিন বছর পর অস্ট্রেলিয়া থেকে গত ডিসেম্বরে দেশে ফিরেছেন খ্যাতিমান অভিনেত্রী শাবনূর। দেশে ফেরার পর তাকে নিয়ে এখন পর্যন্ত তিন সিনেমার ঘোষণা দেয়া হয়েছে।
প্রথম সিনেমার নাম 'রঙ্গনা', যেটি পরিচালনা করবেন আরাফাত হোসাইন। আরেকটি সিনেমা হলো চয়নিকা চৌধুরী পরিচালিত 'মাতাল হাওয়া'।
গতকাল শনিবার ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে 'রঙ্গনা' সিনেমার মহরত অনুষ্ঠানে শাবনূরকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। যে সিনেমার নাম 'এখনো ভালবাসি'। এই সিনেমাটিও পরিচালনা করবেন আরাফাত হোসাইন। এই তিন সিনেমার মধ্যে প্রথম কোন সিনেমার শুটিং শুরু হয় সেটা এখন দেখার বিষয়।
গতকাল 'রঙ্গনা' সিনেমার মহরতে শাবনূর বলেন, এই 'রঙ্গনা' সিনেমার জন্য আমার দেশে আসা। অস্ট্রেলিয়া থাকা অবস্থায় এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে এতটা মুগ্ধ করেছে যে, মন চায় এখনই সিনেমার কাজ শুরু করি। এখন সিনেমাটির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দর্শক যেভাবে চায় সেভাবেই আমি পর্দায় ফিরতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি।'
'রঙ্গনা' সিনেমাটি বাংলাদেশ ও ভারতে সিনেমার শুটিং হবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকেই।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








