মা হারালেন শেহতাজ
প্রবাস নিউজ ডেস্কঃ
শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড পেজে প্রীতম লেখেন, আমার শাশুড়ি আজ ভোর ৬টা ৩০ মিনিটে মারা গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
ছুটির দিনে প্রীতমের এমন পোস্টে শোক প্রকাশ করছেন বিনোদন জগতের তারকারা। কেননা মায়ের মৃত্যুর মাত্র দেড় বছর আগে ২০২২ সালে বাবা মো. আবুল হাশেম মিয়াকে হারান শেহতাজ।
মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন শেহতাজ। এদিকে প্রীতমের কমেন্ট বক্সে সমবেদনা জানাতে শুরু করেছেন শেহতাজ ভক্তরা। শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের তারকারাও।
প্রসঙ্গত, ২০২২ সালে ৪ জুলাই বাবাকে হারান শেহতাজ। মা অসুস্থ হওয়ায় পিতৃবিয়োগের তিন মাসের মাথায় ২৮ অক্টোবর প্রীতমের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের এক বছর পেরোতেই মেয়ের পাশে প্রীতমকে রেখে বাবার ঠিকানায় না ফেরার দেশে পাড়ি জমান শেহতাজের মমতাময়ী মা।
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








