পোস্টার প্রকাশ, ফেব্রুয়ারিতে মুক্তি
প্রবাস নিউজ ডেস্কঃ
আগামী ১৬ ফেব্রুয়ারি ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটি মুক্তির কথা ভেবে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র। এর আগে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এই ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন তারা। চা বাগানের শ্রমিকবেশে চিত্রনায়ক নিরব, অপু বিশ্বাস, নওশাবা, সুমিত ও ডনসহ তারকাদের একটি স্থিরচিত্র দিয়ে প্রকাশ করা হয়েছে পোস্টার।
সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, আমার ‘ছায়া বৃক্ষ’ ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করলাম। আগামী ১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে চাই।
সিনেমা প্রসঙ্গে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটি সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবে বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের একটা গল্প দেখবেন বড় পর্দায়।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি চিত্রনাট্য পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অভিনয় করেছেন নিরব, অপু বিশ্বাস, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ তানভীর আহমেদ সিডনি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








