ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

দুটি ক্র্যাচই সঙ্গী সামিনা চৌধুরীর!

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৫৭, ২১ জানুয়ারি ২০২৪  

সুরেলা কণ্ঠের অধিকারী প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানে গানে মঞ্চ মাতালেও তার সঙ্গী হলো দুটি ক্র্যাচ। তিনি পায়ে ব্যথা পেয়েছেন। এমনটা নিজেই জানিয়েছেন তার ফেসবুকে।

তিনি লিখেছেন, ‘পা টা আবার মচকালো।

 

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন সামিনা চৌধুরী। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পা টা আবার মচকালো।’ তবে কিভাবে পা মচকেছে সেটা তিনি বিস্তারিত জানাননি। জানা গেছে, এর আগেও একবার তার পা মচকেছিল তার।

ওই ভিডিওতে দেখা যায়, দুটি ক্র্যাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন। নীল টপস আর কালো পালাজোতে তার সঙ্গী দুটি ক্র্যাচ। একফাঁকে আদুরে বিড়ালকেও দেখা গেছে ওই ভিডিওতে।  


তার ভিডিওর মন্তব্যের ঘরে সুস্থতা কামনা করেছেন ভক্তরা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপা এই দোয়া করি আল্লাহর কাছে।’


আর একজন লিখেছেন, ‘শিগগির ঠিক হয়ে যাবে। শীতের মধ্যে একটু কষ্ট, এই যা। তারপরও আপনার মুখে হাসি। এটাই তো আপনি।’


অন্য একজন লিখেছেন, ‘আপা, রেস্ট নিন। হাটবেন না। তাতে আরও ক্ষতি হতে পারে। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’


চৌধুরী মাহমুদুন নবী ও রশিদা চৌধুরী দম্পতি পরিবারে জন্মগ্রহণ করেন সামিনা চৌধুরী। তার শিক্ষা জীবন শুরু হয় ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। তার পরিবারে তার বাবার পাশাপাশি তার বোন বোন ফাহমিদা নবী, এবং ভাই পঞ্চম ও সঙ্গীতজ্ঞ।

 

সামিনা চৌধুরী সংগীত জীবনের শুরু থেকেই গানের ব্যাপারে বেশি সচেতন। গানের গুনগত মানের দিক থেকে সামিনা চৌধুরীর গানগুলো হয়েছে শ্রোতাপ্রিয়। নকল সুরের গানের ক্ষেত্রে তিনি বরাবরই ছিলেন প্রতিবাদ মুখর।

 

সর্বশেষ
জনপ্রিয়