ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’, থা
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে আজ। আজ শনিবার ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব। চলবে ৯ দিনব্যাপী। উৎসবে বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’ ও ‘ফেরেশতে’ সিনেমা।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে আজ।
সংবাদ মাধ্যমকে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আজ বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতিত্ব করেছেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি
আজ ২০ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি, এই ৯ দিনে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি অলিয়স ফ্রঁসেস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে ১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা দেখানো হবে।
জানা গেছে, উদ্বোধনী দিন থেকে উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। প্রথম দিনেই দর্শকের জন্য থাকছে জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’র বাংলাদেশ প্রিমিয়ার। যেখানে জয়া আহসান ছাড়াও এই সিনেমা সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে।
‘ফেরেশতে’র পরেই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগালের ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। উদ্বোধনী দিনে উৎসবের দর্শকদের সাথে সিনেমাটি দেখতে উপস্থিত থাকার কথা পর্দার মুজিব আরিফিন শুভ সহ সংশ্লিষ্ট অনেকেই।
উৎসবের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় আগে এলে সুযোগটি তিনিই নিতে পারবেন বলে জানা যায়।
বিভিন্ন দেশ ও ভাষার চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ প্যানারোমায় এ বছর থাকছে মোট ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ‘মুজিব’ ছাড়াও রয়েছে বাড়ির নাম শাহানা, নোনা পানি, মনলোক, মুন্তাসির, আজব ছেলে, ইতি চিত্রা, জাস্ট অ্যা জোক ডার্লিং,লীলাবতি নাগ, মেঘের কপাট, সাবিত্রী এবং ইছামতি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








