ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

মোশাররফের ‘হুব্বা’ দেখা যাবে কোন কোন সিনেমা হলে?

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২০:০৯, ১৯ জানুয়ারি ২০২৪  

মোশাররফ করিমের ভারতীয় থ্রিলার ছবি ‘হুব্বা’ আগামীকাল (১৯ জানুয়ারি) মুক্তি পাবে। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের পরিচালক ব্রাত্য বসুর সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।

জানা গেল ‘হুব্বা’ দেখা যাবে যেসব হলে। ছবি: সংগৃহীত

জানা গেল ‘হুব্বা’ দেখা যাবে যেসব হলে।

জানা গেল ‘হুব্বা’ দেখা যাবে যেসব হলে, স্টার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ার মধুবন কমপ্লেক্স,মম ইন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ মুভি থিয়েটার,নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, কুষ্টিয়ার স্বপ্নীল কমপ্লেক্স, ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, বিজিবি অডিটরিয়াম, সৈনিক ক্লাব, আনন্দ সিনেমা, নিউমেট্রো সিনেমা, সেনা অডিটরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, জয়দেবপুরের বরষা সিনেমা, ঝুমুর সিনেমা, গাজীপুরের শুভা সুহানা, কাঁচপুরের চাঁদমহল সিনেমা, যশোরের মণিহার সিনেমা।


আরও রয়েছে, খুলনার লিবার্টি সিনেমা, শঙ্খ সিনেমা, রংপুরের শাপলা সিনেমা, পাবনার রূপকথা সিনেমা, দিনাজপুরের মডার্ন সিনেমা, সিলেটের নন্দিতা, সৈয়দপুরের তামান্না সিনেমা, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা, বরিশালের অভিরুচি সিনেমা, রাজশাহীর রাজতিলক সিনেমা, মুক্তারপুরের পান্না, মানিকগঞ্জের নবীন সিনেমা, কুলিয়ারচরের রাজ তিলক সিনেমা, গোপালগঞ্জের চিত্রাবাণী সিনেমা, লালমনিরহাটের আলোরূপা, চান্দিনার পালকি সিনেমা।

 

 

হুব্বার হললিস্ট।

 

তাছাড়া রয়েছে, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, শেরপুরের রূপকথা সিনেমা, মধুখালীর নীলা বর্ষা, পটুয়াখালীর তিতাস সিনেমা, কালুখালীর বৈশাখী সিনেমা, দিয়াবাড়ির ফ্যান্টাসী, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল, সাতক্ষীরার সংগীতা, জয়পুরহাটের পৃথিবী সিনেমা, মধুপুরের মাধবী, নাগরপুরের রাজিয়া সিনেমা, ভোলার রূপসী, রাজবাড়ীর সাধনা সিনেমা, নওগাঁর তাজ সিনেমা, নাভারণের তুলি সিনেমা, ঝিনাইদহের প্রিয়া সিনেমা।


এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়া আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।


 

ভারতের কুখ্যাত গ্যাং স্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল।
 

অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। নব্বই দশকের শেষদিকে অপরাধ জগতে অত্যন্ত ক্ষমতাধর ছিল গ্যাংস্টার হুব্বা। খুন, অপহরণ সব ধরনের অপকর্মের সঙ্গেই জড়িত ছিলেন তিনি। এমনকি তার নামে চোরাচালানের ৩০টি মামলাও ছিল। এসব অপকর্মের জন্য হুব্বা ৭০টি ফোন ব্যবহার করতো। তিনবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়। তবে ২০১১ সালে নিখোঁজ হওয়ার কিছুদিন পরে বৈদ্যবাটির খালে গলিত মরদেহ পাওয়া যায় হুব্বা শ্যামলের।

সর্বশেষ
জনপ্রিয়