যুদ্ধ বিমানের পাইলট হলেন ‘মিস আমেরিকা’
প্রবাস নিউজ ডেস্কঃ
সবাইকে তাক লাগিয়ে দিলেন মার্কিন যুদ্ধ বিমানের পাইলট ম্যাডিসন মার্শ। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ৫১ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস আমেরিকা’র খেতাব জিতেছেন তিনি।
পাইলট ম্যাডিসন মার্শ হলেন ‘মিস আমেরিকা’।
২২ বছর বয়সী এই সুন্দরী এর আগে কলোরাডো রাজ্যের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েও প্রথম হয়েছিলেন।
বাংলাদেশ সময় সোমবার (১৪ জানুয়ারি) ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ। তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর খবরে, মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আপনাকে থামানোর ক্ষমতা কারও নেই। তবে নিজেই নিজেকে থামিয়ে দিতে পারে।’

ম্যাডিসন মার্শ
আরও জানা যায় মার্শ তার মাকে নিয়ে বলেন, ‘তার মা ২০১৮ সালে অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন মার্শ। তবে মায়ের মৃত্যু ম্যাডিসনকে ক্যান্সার গবেষণার জন্য অর্থ সংগ্রহ করতে হুইটনি মার্শ ফাউন্ডেশন গড়ে তোলায় প্রেরণা জুগিয়েছে।
মার্কিন এয়ার ফোর্সের সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী তিনি।
মার্কিন এয়ার ফোর্সে কর্মরত অবস্থায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেতাব পেলেন ম্যাডিসন মার্শ। আর প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








