বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা
প্রবাস নিউজ ডেস্কঃ
অনেক আলোচনা-সমালোচনা শেষে বিয়ে করলেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। প্রায় তিন বছর ধরে ইরা নূপুর শিখরের সঙ্গে প্রেম করেছেন। এ নিয়ে তারা অনেকবার সংবাদের শিরোনাম হয়েছেন। এবার প্রেম প্রণয়ে রূপ নিয়েছে।
গত বছর নভেম্বর মাসে আমির কন্যার বাগদান সম্পন্ন হয়। এবার বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ খবর প্রকাশের সঙ্গে আমির খানের ভক্ত-অনুরাগীরা ইরার নতুন জীবনের জন্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
আমির কন্যা নতুন বছরের নতুন জীবনে পা দিলেন। দিন কয়েক আগে থেকেই বিয়ের অনুষ্ঠানও শুরু হয়েছে। ইরার গায়েহলুদের অনুষ্ঠানে মারাঠি সাজে দেখা গিয়েছিল আমিরের সাবেক দুই স্ত্রী রিনা ও কিরণকে।
আজ (৩ জানুয়ারি) সন্ধ্যায় পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে ইরা-নূপুরের। বিভিন্ন গণমাধ্যমের খবরে আগেই জানা গেছে, বিয়েতে অতিথিদের কাছ থেকে উপহার গ্রহণ করতে নারাজ ইরা।
বিয়ের দিন সকালেও সাদামাটা সাজেই মুম্বাইয়ে দেখা যায় ইরাকে। জানা যায়, আজ ৭টার দিকে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। ইরার-নূপুরের বিয়ে রীতি মেনে বিয়ে না হলেও সংগীত, মেহেদির মতো অনুষ্ঠান হয়েছে তাদের। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।
নূপুর অনুষ্ঠান কক্ষে পৌঁছে নিজেই বাজনার সঙ্গে নৃত্য শুরু করেন। এ সময় তার পরনে ছিল শরীরচর্চার পোশাক। যদিও বিয়ের সময় লেহেঙ্গায় সাজেন আমির কন্যা।
মুম্বাইতে আইনি বিয়ে সারলেও ৮ জানুয়ারি উদয়পুরে রয়েছে জমকালো বিয়ের অনুষ্ঠান। তারপর আসছে ১৩ জানুয়ারি মুম্বাইতে রয়েছে বউভাতের অনুষ্ঠান। সেদিনের অনুষ্ঠানে বলিউডের খ্যাতনামা তারকারা উপস্থিত থাকবেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








