ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

সালমান খানের জন্য বাংলাদেশি ভক্তদের ভালোবাসা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:১৫, ২৯ ডিসেম্বর ২০২৩  

বলিউড মেগাস্টার সালমান খানের ৫৮তম জন্মদিন পালন হয়েছে সম্প্রতি। ভারতের পাশাপাশি তার জন্মদিন উদযাপন করছে বাংলাদেশের তার লাখো ভক্ত-অনুরাগী। এরমধ্যে ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’ ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগে দিনটি পালন করেছে।

সালমানের জন্মদিন উপলক্ষে ঢাকা এবং চট্টগ্রামে গরিব, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের নিয়ে কেট কাটা এবং মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে এ ফ্যানক্লাব।

jagonews24

মঙ্গলবার রাত ১২টার পর রাজধানীর মিরপুরে শীতে কাবু ছিন্নমূলদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার কেক কেটে ঘটা করে জন্মদিন উদযাপনের পর মিরপুরেরই একটি মাদরাসায় শতাধিক খানিক শিক্ষার্থীদের মধ্যে করা হয় খাবার বিতরণ করে ফ্যান ক্লাবটি। একইভাবে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে পথশিশুদের নিয়ে কেটে কেটে এবং খাবার বিতরণ করে দিনটি পালন করেছে।

jagonews24

এর আগেও সালমান খানের জন্মদিন এভাবে ঘটা করেই উদযাপন করেছে ফ্যানক্লাবটি। এ আয়োজনে জড়িত শাহাজালাল তানভীর বলেছেন, ভাইজানের প্রতি ভালোবাসা থেকেই প্রতি বছর আমরা এ ধরনের আয়োজন করে থাকি। তিনি (সালমান খান) সারাবছর নানা ধরনের মানব সেবা করে থাকেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এরই অংশবিশেষ।

সামনেও সালমান খানের জন্মদিনে এরকম সমাজসেবামূলক কর্মকাণ্ড করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ‘সালমান খান ফ্যান ক্লাব’ বাংলাদেশের সদস্যরা।

সর্বশেষ
জনপ্রিয়