শাহরুখের ‘ডানকি’ প্রথম দিনে কত আয় করেছে
প্রবাস নিউজ ডেস্কঃ
অপেক্ষার পালা শেষে গতকাল (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। সিনেমাটি নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। অনেকে এখন কৌতূহলী এ সিনেমার প্রথম দিনের আয় নিয়ে।
জানা গেছে, আগের দুই সিনেমার মতো প্রথম দিনে ব্যবসা করতে পারেনি এটি। বৃহস্পতিবার সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৩০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকারও বেশি।
শাহরুখ খানের ‘ডানকি’ কর্মদিবসে মুক্তি পেয়েছে। বড়দিনের ছুটি শুরু হতে এখনো দিন তিন বাকি। সে অনুযায়ী, প্রথম দিনের আয় খুব খারাপ হয়নি ‘ডানকি’ সিনেমার। কিন্তু ‘পাঠান’ ও ‘জওয়ান’ যে রেকর্ড করেছে তারচেয়ে প্রথম দিন অনেক কম আয় করেছে ‘ডানকি’।
টিকিটের অগ্রিম বুকিংয়ের সময় ‘ডানকি’ ১৫.৪১ কোটি রুপি আয় করেছিল। আজ (২২ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত ‘সালার’, যার অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমাণও বেশ ভালোই। ফলে বক্স অফিসে প্রতিযোগিতা হচ্ছে। সবাই দেখার অপেক্ষায় বলিউড বাদশাহ কেমন প্রতিযোগিতায় ফেলতে পারেন এ তেলুগু সিনেমাকে।
‘স্যাকনিল্ক.কম’র তথ্য অনুযায়ী, ‘ডানকি’র প্রথম দিনের সর্বোচ্চ পরিমাণ টিকিট বিক্রি হয়েছে কলকাতায়। সে শহরে সিনেমার সিট দখলের পরিমাণ ছিল ৫৫.২৫ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে হায়দারাবাদ, দখলের পরিমাণ ৩৭.৭৫ শতাংশ, চেন্নাইয়ে ৩৮ শতাংশ, চণ্ডীগড়ে ৩৪ শতাংশ, এনসিআরে ৩১ শতাংশ, জয়পুরে ৩০ শতাংশ, মুম্বাইয়ে ২৯.৭৫ শতাংশ ও বেঙ্গালুরুতে ২৮ শতাংশ।
রাতের শোয়ে সবচেয়ে বেশি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও বক্স অফিস রিপোর্ট বলছে দ্বিতীয় দিনের অগ্রিম টিকিটের বুকিং তথ্যও এসে গেছে যাতে দেখা যাচ্ছে ৯.০৫ কোটির কাছাকাছি আয়ের পরিমাণ।
প্রথম দিনে ভালো আয় হলেও ‘ডানকি’ পিছনে ফেলতে পারল না ‘পাঠান’ বা ‘জওয়ান’কে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’, প্রথম দিনে আয়ের পরিমাণ ছিল ৫৭ কোটি রুপি। ৭ সেপ্টেম্বর ২০২৩, মুক্তি পায় ‘জওয়ান’, প্রথম দিনে আয় করেছিল ৭৫ কোটি রুপি। এ আয়ের মাত্রা কেবল ভারতেই ছিল।
‘ডানকি’র গল্পে দেখা যাবে, পাঞ্জাবের এক গ্রামের কয়েকজন বন্ধু লন্ডন যেতে চায়, আরও একটু ভালো জীবনযাপনের আশায়।
এদের কারও মা সেলাই করে সংসার টানেন, কারও মা সিকিউরিটি গার্ডের চাকরি করেন, কেউ আবার নিজে ধাবায় কাজ করে রাতদিন মালিকের বকাবকি শোনে। আর এদের মাঝে হঠাৎই এসে উপস্থিত হন ‘হার্ডি’ বলিউড বাদশা।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








