শাহরুখের ছেলের সঙ্গে ঐশ্বরিয়ার মেয়ের নাচের ভিডিও ভাইরাল!
প্রবাস নিউজ ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনের আরেকটি ভিডিও। আর এ ভিডিওতে আরাধ্যকে দেখা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলের সঙ্গে নাচতে।
স্কুলে স্টেজ পারফরম্যান্সের পর আলোচনার শীর্ষে ঐশ্বরিয়া রায়ের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।
ভাইরাল ওই ভিডিওতে শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খানকে জড়িয়ে ধরে নাচছেন ঐশ্বরিয়া কন্যা আরাধ্য। ভিডিওটি ছিল শুক্রবার (১৫ ডিসেম্বর) মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসে স্কুলের স্টেজ পারফরম্যান্সের।
বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক এ অনুষ্ঠানে ছিল অসংখ্য তারকা কিড। তবে অসংখ্য তারকা কিডের পারফরম্যান্স থাকলেও আরাধ্যর পারফরম্যান্সই ছিল সবচেয়ে নজরকাড়া।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসে স্কুলের স্টেজ পারফরম্যান্সে আরাধ্য বচ্চন।
আরাধ্যর পরই অসাধারণ পারফরম্যান্স করে আলোচনায় আছেন একই স্কুলের শিক্ষার্থী শাহরুখ পুত্র আবরামও। এতদিন সোশ্যাল মিডিয়ায় আবরাম আর আরাধ্যর আলাদা আলাদা পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছিল। তবে সম্প্রতি অন্তর্জালে ফাঁস হয়েছে ওই স্কুলের স্টেজ পারফরম্যান্সের আরেকটি ভিডিও

স্কুলের স্টেজ পারফরম্যান্সের পর দর্শক সারিতে আরাধ্য বচ্চন ও আবরাম খান।
যেখানে সব শিক্ষার্থী স্টেজে নয়, দর্শক সারিতে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন আর নাচছেন। ওই ভাইরাল ভিডিওতে আরাধ্যর খুব কাছে দাঁড়িয়েছিল ছোট্ট আবরাম। যাকে আদর করে জড়িয়ে ধরেই নাচছিলেন আরাধ্য।
নেটপাড়ায় এমন ভিডিও প্রকাশ হতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। তাদের মতে, খান ও বচ্চন পরিবারের সখ্যতা বেশ গভীর।

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ও ঐশ্বরিয়া রায়ের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।
কিছুদিন আগেই খান পরিবারের মেয়ে সুহানার সঙ্গে বচ্চন পরিবারে অগস্তার প্রথম সিনেমা ‘দ্য আর্চিজ’ রিলিজ পেল। নেটিজেনরা এবার ভাবছেন, খুব শিগগিরই আরাধ্য খান পরিবারের বড় ছেলে আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখতে পারেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








