বলিউডে জয়ার অভিষেক
প্রবাস নিউজ ডেস্কঃ
অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বলিউডে অভিষেক হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ নামের সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে।
আজ বলিউডে অভিষেক হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। ছবি: ফেসবুক থেকে নেয়া
এর আগে ‘কড়ক সিং’ সিনেমার ট্রেলারটিও দর্শকের বেশ আগ্রহের জন্ম দেয়।
ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা রূপ নেয় থ্রিলারে। সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স।
ট্রেলারে দেখা যায়, অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানে না তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী।

এক ফ্রেমে পঙ্কজ ত্রিপাঠী ও জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেয়া
জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন 'দিল বেচারা'খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।
নভেম্বরে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








