প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম সিনেমা
প্রবাস নিউজ ডেস্কঃ
পঞ্চাশতম সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এ জুটির নতুন সিনেমার নাম ‘অযোগ্য’।
‘অযোগ্য’ সিনেমাটি নির্মাণ করছেন কৌশিক গাঙ্গুলি। এরই মধ্যে শেষ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমার শুটিং।
উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটির পর বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে মনে করা হয়। বুধবার তারা একসঙ্গে পঞ্চাশতম সিনেমা ঘোষণা করলেন তারা।
প্রসেনজিৎ এ অনুষ্ঠানে জানিয়েছেন, ‘আমি ছোটবেলা থেকেই পরিচালককে দেখেই কাজ করি, আর এ সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। এটাই আমার সবচেয়ে ভালো লাগার জায়গা।’
সিনেমার ব্য়াপারে অভিনেত্রী ঋতুপর্ণার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনারা এই জুটিকে এতো ভালোবাসা দিয়েছেন বলেই আজ আবারও আমরা একসঙ্গে বড়পর্দায় ফিরছি। কৌশিক গাঙ্গুলিকে ধন্যবাদ আমাকে আবারও বেছে নেওয়ার জন্য।’
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








